প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩ ১৫:০৩ (শনিবার)
লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাব খাদ‍্যসামগ্রী বিতরণ করেছে। সোমবার (১৭ এপ্রিল) সিলেটের সাহেব বাজার এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী: চাল, আলু, ডাল, পেয়াজ, লবন, সয়াবিন তেল এবং প্যাকেট সেমাই বিতরণ করেছে সোস্যাল সার্ভিসেস ক্লাব সদস্যবৃন্দ।

 

"ইদ খাদ্যসামগ্রী" বিতরণ অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাব উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান  মিসেস রুমপা শারমিন এবং ক্লাব সভাপতি আহমদ শরীফ মুন্নাসহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত