প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩ ১৬:২৩ (শনিবার)
ফেঞ্চুগঞ্জে সারকারখানার চোরাইমালসহ যুবক আটক

সিলেটে ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের বর্জ্য পানি সরবরাহ লাইন নির্মাণ কাজে ব্যবহৃত চোরাইকৃত লোহার পাইপ সহ অয়েছ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে ফেঞ্চুগঞ্জ থানাধীন বড়াউট জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত অয়েছ উপজেলার বড়াউট জেটিঘাট এলাকায় মৃত ফিরু মিয়ার ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাস এই অভিযানে নেতৃত্ব দেন।

এই ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত