গত কয়েকবছর ধরে ইফতার বিতরণ করে আসছে সিলেটের সামাজিক সংগঠন অভিপ্রায় পরিবার। সেই ধারাবাহিকতায় চলতি বছর পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সিলেট নগরীর আলীয়া মাদ্রাসার মাঠে ও রাস্তায় ইফতারের ব্যবস্থা করেছে অভিপ্রায় পরিবার।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সিলেট শহরতলীর বাইশটিলার একটি মাদ্রাসায় ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করতে চোখে পড়ে রাস্তার পাশে ও টিলায় প্রচুর পরিমাণে আবর্জনা। বাইশটিলার আগের সুন্দর পরিবেশ নেই। চারদিকে পড়ে আছে ইফতারি করার পরার অবশিষ্ট নোংরা প্যাকেট, প্লাস্টিকের গ্লাস, পলিথিন যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর।
অভিপ্রায় পরিবার এসব ময়লা-আবর্জনা পরিস্কারের উদ্যোগ হাতে নেয়। অভিপ্রায় পরিবারের সকল সদস্যরা মিলে এই টিলা পরিস্কার করে।
অভিপ্রায় পরিবারের সদস্যরা জানান, পরিবেশ সুন্দর এবং রক্ষা করা সকলের দায়িত্ব । ইফতার বিতরণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই কর্মসূচি পালন করা হয়েছে। ভবিষ্যতে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সকলকে সচেতন থাকার আহবান জানান তারা।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.