প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৩ ১৬:৫৭ (বুধবার)
‘স্বপ্ন ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

চ্যারিটি সংস্থা ‘স্বপ্ন ফাউন্ডেশন’র উদ্যোগে সিলেটে ২০০ দরিদ্র পরিবারের মধ্যে ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নে ১০০ পরিবার ও বেলা ১২টায় একই উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের ১০০ পরিবারের মধ্যে  এই ফুডপ্যাক বিতরণ করা হয়।
 

ঈদের দিনের খাদ্য সামগ্রী সংবলিত প্রতিটি ফুডপ্যাকে ছিল ১ কেজি ছোট চাউল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ১ লিটার তরল দুধ ও ১ প্যাকেট লাচ্ছি সেমাই।
 

ফাউন্ডেশনের পক্ষে হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী এ ধরণের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে সকলের দোয়া কামনা করেন।
 

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সদস্য রেজাউল হক, কাজলসার ইউনিয়নের নং ওয়ার্ডের মেম্বার- প্রতিনিধি ও সালিশ ব্যক্তিত্ব মুহিম আহমদ, বারঠাকুরী ইউনিয়নের সচিব আল আমিন, ৭ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, অনুষ্ঠানের আয়োজক আহমেদ হামিদ, মাজেদ, কামরান প্রমুখ।



 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯