ছাতকে সুরমা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ৯ বছর বয়সী শিশু নুর আলম। সে পৌর সভার বাগবাড়ী সাহেবের টিলা এলাকার রেবাজ মিয়ার পুত্র।
রোববার বিকেলে সুরমা নদীতে ডুবে মারা যায় বলে জানা গেছে। ঘটনার দিন বিকেলে নুর আলম তার সমবয়সীদের সাথে শহরের ডাক বাংলো এলাকায় সুরমা নদীর তীরে ঘুরতে গিয়ে একটি নৌকায় উঠে। ওই নৌকা থেকে পা ফসকে নদীতে পড়ে সে তলিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে জাল ফেলে তাকে অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ জসিম উদ্দিন সুমেন শিশু নুর আলমের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.