আগামী শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই সড়কে সাত ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বলেন, ‘এটা অনেক আগে থেকে বলা হয়েছে। মূলত বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৪
আইটি ল্যাব সলিউশন্স লি.