প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৩ ১১:৪০ (রবিবার)
সিসিক নির্বাচন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরি সভা

সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা আহবান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নগরীর তালতলাস্থ হোটেল গুলশানের ডাইনিং হলে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৩