ফুটবলের অকৃত্রিম বন্ধু, সিলেটে অসংখ্য ফুটবলার তৈরীর নিপুণ কারিগর, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট ইউনাইটেড ক্লাবের সাধারন সম্পাদক মাসুক আহমদ আর নেই।
শনিবার (২৯ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার জানাযার নামাজ দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে এশার নামাজের পর অনুষ্ঠিত হয়।
তার মৃ্ত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমেছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.