গেল মার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন টেসলা এবং টুইটার প্রধান ইলন মাস্ক। এবার সেই একই উদ্বেগ ভেসে উঠল আরেক ধনকুবের বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের কথায়।
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) তুলনা করেছেন পরমাণু বোমার সঙ্গে।
নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত হয়েছে ওয়ারেনের বক্তব্য। তিনি জানিয়েছেন, বন্ধু বিল গেটসের বদৌলতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটির সঙ্গে পরিচয় হয়েছে তার। কিন্তু তিনি তার পর থেকেই উদ্বিগ্ন। তার মধ্যে একটি ভয় কাজ করছে। যখন কোনো একটা জিনিস সব করতে পারে, তখন আমার ভয় হয়। এ ক্ষেত্রেও হয়েছে। কারণ আমি জানি এই আবিষ্কারকে আমরা পিছনে নিয়ে যেতে পারব না। মুছে ফেলতে পারব না।
উদাহরণ হিসাবে এর পরেই পরমাণু বোমার প্রসঙ্গ টেনে এনে ধনকুবের বলেছেন, আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমাও তৈরি করেছিলাম। কিন্তু সেটা কি কোনো ভাল কাজ করেছে? পরের ২০০ বছরে ওই আবিষ্কার কি ভাল কোনো প্রভাব ফেলতে পেরেছে? আমার বিশ্বাস, মানুষের ভাবনা-চিন্তার প্রক্রিয়া ছাড়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে সব কিছু বদলে দেবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এনটি
আইটি ল্যাব সলিউশন্স লি.