সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান।
সোমবার নগরীর ৬ নং ওয়ার্ডের সৈয়দ মুগনী, বাদামবাগিচা, ইলাশকান্দি, মজুমদারী, চৌকিদেখী, বাশবাড়ি এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে কামরান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং প্রতিটি ভোটারের ঘরে ঘরে লিফলেট বিতরণ করে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার জন্য ভোট কামনা করেন।
গণসংযোগে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরানের সাথে ছিলেন- রাশেদ লাবলু, সৈয়দ রুহান, শিহাব, সানি, আব্দুল আজিজ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫০
আইটি ল্যাব সলিউশন্স লি.