সিলেটে বসবাসরত রাজশাহী ও রংপুর বিভাগের অধিবাসীদের সংগঠন নর্থ বেঙ্গল সোসাইটি সিলেটের ঈদ পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১২ মে) রাতে নগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো রবিউল ইসলামের সভাপতিত্বে ও শারমিন সুলতানা শর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়ায় প্রফেসর আমিনা পারভীনকে সংবর্ধিত করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, বন্ধু লাইব্রেরি এন্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন, মো. আব্দুর রশিদ, জ্যেষ্ঠ সহসভাপতি মুকুল হাসান জিন্নাহ, সহসভাপতি খন্দকার মশিউর রহমান ও কোষাধ্যক্ষ আব্দুল আলীম বাবুসহ কর্ম ও অন্যান্য সূত্রে সিলেট বিভাগে বসবাসরত দুই বিভাগের শতাধিক অধিবাসী অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.