সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিনের মাতা মরিয়ম বেগম (৭০) ইন্তেকাল করেছেন।
সোমবার (২২ মে) দুপুর সোয়া ১টায় সিলেট মহানগরের শাহজালাল উপশহরের এফ ব্লকের ৪ নং রোডের ১২৬ নং বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার জানাযার নামাজ সোমবার রাত সাড়ে ৯টায় তাদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সালেশ্বর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে লাশ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.