প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
সোমবার দুপুর ১২টায় বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌরশাখা ছাত্রলীগের (রিভার বেল্ট গ্রুপ) নেতাকর্মীরা পৌরশহরে বিক্ষোভ করেন।
পরে সরকারি কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।
তারা বলেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বক্তব্যদাতা বিএনপির নেতাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচীর ও ঘোষনা দেন তারা। এসময় জামায়েত–শিবির, ছাত্রদলকেও প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
প্রসঙ্গত, গত ১৯ মে (শুক্রবার) রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ।
এসময় তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, 'আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।'
সিলেটভিউ২৪ডটকম/রাজু/এসডি-৪৫৫
আইটি ল্যাব সলিউশন্স লি.