সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নবগঠিত ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বালুচর শান্তি বাগ জামে মসজিদের মোতাওয়াল্লী, কাউন্সিলর পদপ্রার্থী হিরন মাহমুদ নিপু।
সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৩টায় সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন- নবগঠিত ৩৬ নং ওয়ার্ডের সমাজিক, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা।
মনোনয়ন ফরম জমাদান পরবর্তী সময়ে এক প্রতিক্রিয়ায় হিরন মাহমুদ নিপু বলেন, ওয়ার্ডবাসির ভালোবাসায় আমি নির্বাচন করছি। আমি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.