প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৪ ১৯:৪২ (শনিবার)
মেট্রোপলিটন ইউনিভার্সিটির কলেজ ক্রিকেট লিগের সেমিফাইনালে যারা

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে ক্রিকেট লিগ ফর কলেজেস (কলেজ ক্রিকেট লিগ) এর তৃতীয় আসর এখন সেমিফাইনালে এসে উপনীত হয়েছে।

সেমিফাইনালে জায়গা করে নেওয়া চারটি কলেজ টিম হচ্ছে গ্রুপ-এ’তে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ এবং গ্রুপ-বি’তে স্কলার্সহোম (মেজরটিলা) কলেজ ও সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট।

আগামীকাল শনিবার সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে লিগের সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে