প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৪ ১৯:০৫ (বৃহস্পতিবার)
এবার ঈদে সিলেটের বাজার রা জ ত্ব করছে- ‍‘পাতাবাহার, আলিয়া কাট, ময়ে ময়ে’

ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতাদের স্বাগত জানিয়ে মহানগরের মার্কেটগুলোর সামনে বসানো হয়েছে গেইট, বাড়ানো হয়েছে আলোকসজ্জা। বিভিন্ন শপিং মলে ইতোমধ্যে ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে উঠতে শুরু করেছে। সেই সাথে নিত্য নতুন কালেকশনের পাশাপাশি ক্রেতাদের মনোযোগ টানাতে তোলা হয়েছে বিভিন্ন নামের পোশাক। তবে এবার দেশীয় পোশাকে ঝুঁকেছেন সিলেটের ক্রেতারা।
 

নগরীর জিন্দাবাজার, নয়া সড়ক, বন্দর বাজার, আম্বরখানা, রিকাবীবাজার, চৌহাট্টাসহ সব এলাকায় মার্কেটগুলোকে সাজানো হয়েছে রকমারি সাজে। সেই সাথে নিত্য নতুন কালেকশনের পাশাপাশি ক্রেতাদের মনোযোগ টানার চেষ্টায় কোন ত্রুটি নেই বিক্রেতাদের।
 

সন্ধ্যার পর থেকেই নারী-পুরুষরা ভিড় করছেন সিলেটের বিভিন্ন শপিং মলগুলোতে। দরদামে ব্যস্ত সময় পার করেছেন দোকানের কর্মচারীরাও। চারদিকে যেন উৎসবের আমেজ। নিজের পছন্দের পোশাক কিনার সাথে সাথে পরিবারের অন্যান্য সদস্যদের পোশাকটাও কিনে নিচ্ছেন অনেকে।
 

ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোতে তোলা হয়েছে নতুন নতুন কালেকশন। প্রতিবারের মতো এবারও দোকানিরা মার্কেটে এনেছেন বিভিন্ন নামের পোশাক। এবার সিলেটের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে পাতাবাহার, আলিয়া কাট, পদ্মজা, ময়ে ময়ে থ্রি-পিস। যেগুলার চাহিদাও অনেক বলে জানান বিক্রেতারা।
 

শপিং মলগুলোতে তরুণীরা মজেছেন সারারা, গারারা ও নাইরা নামের ভারতীয় পোশাকে। এ ছাড়া পাকিস্তানি কুর্তি, লেহেঙ্গা, ক্রপটপ গাউন আর বার্বি গাউনের দিকেও ঝুঁকছেন অনেকেই। তবে অন্যবারে তুলনায় দাম একটু বেশি বলে জানান বিক্রেতারা।
 

পরিবার পরিজন নিয়া মার্কেটগুলো চুষে বেড়চ্ছেন অনেকেই। নারীরা জামা-শাড়ির পাশাপাশি কিনে নিচ্ছেন বাচ্চাদের পোশাক। আর পুরুষেরা ভীড় করছেন পাঞ্জাবির দোকানগুলোতে। ক্রেতারা জানান, সব কিছুর দাম এতো বেশি যে কেনাকাটা করতে হিমশিম খেতে হচ্ছে। তবে কিছু কিছু নামি-দামি শপিংমল আছে যে গুলোতে দাম আগে যেমন ছিলো এখনো তেমন আছে বলে জানান ক্রেতারা।
 

ঈদের বাজার সম্পর্কে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, ডলার সংকটে কারণে পোশাকের দাম একটু বেশি। তবে মার্কটে ক্রেতাদের আগমন ভালো। বেচাকেনাও ভালো হচ্ছে। এবার দেশি পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণ একটু বেশি বলে জানান তিনি।


 


সিলেটভিউ২৪ডটকম / নাজাত /এসডি-১৪৬২