প্রকাশিত: ০৪ জুন, ২০২৪ ১৭:১১ (শনিবার)
বিপদসীমার উপরে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর পানি, প্রস্তুত আশ্রয় কেন্দ্র

এবার বন্যা চোখ রাঙ্গাচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জে। ভারতের ঢল ও বৃষ্টির কারনে বিপদসীমা অতিক্রম করেছে কুশিয়ারা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গিয়াস মোল্লা জানান কুশিয়ারা নদী (ফেঞ্চুগঞ্জ)  এর বিপদসীমা ৯.৪৫ মিটার। মঙ্গলবার বেলা ৩টায় ৩১সেন্টিমিটার বেড়ে ৯.৭৪ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 


কুশিয়ারা নদীর পার ছুইছুই হয়ে গেলেও এখনো কোন অঞ্চল প্লাবিত হবার খবর পাওয়া যায় নি। বৃষ্টি বা ভারতের ঢল বাড়লে নদীপার টপকে বন্যা আক্রান্ত হতে পারে বলে ভয়ে আছেন সাধারণ মানুষ।  ইতিমধ্যে নদীপারের বাসিন্দাদের ফেলেছে দুশ্চিন্তায়।

 


অন্যদিকে বন্যা মোকাবিলার প্রস্তুতির ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা জানান, আমরা ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি। সেই সাথে প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও যথেষ্ট মওজুদ আছে। আমরা নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। তবে এখনো পর্যন্ত কোন আশ্রয় কেন্দ্রে কেউ আসেন নি।

 

 

সিলেটভিউ২৪ডটকম /ফরিদ/ নাজাত