প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৪ ২০:৫৯ (রবিবার)
বিজিবির পাহারায় সিলেটে আসছে তেলবাহী ট্রেন

ফাইল ছবি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তায় সিলেটে আসছে জ্বালানি তেলবাহী ট্রেন। চট্টগ্রাম, খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে এই তেলবাহী ট্রেনগুলো সিলেট আসছে।

 

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শুক্রবার (২৬ জুলাই) সকালে বিজিবি'র চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

 

জানা গেছে, সকাল সাড়ে ৬টায় ১৬টি তেলবাহী বগিসহ আরও একটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ আরেকটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে  যায়। এছাড়া বিজিবির নিরাপত্তা ব্যবস্থায় খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরে এবং শ্রীমঙ্গল থেকে সিলেটে জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করে।

 

এছাড়াও সারাদেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেও বিজিবি সদস্যরা নিরাপত্তা সহায়তা দেবে।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি