প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ ১৪:৪২ (শুক্রবার)
ওসমানীনগরের জাহেদ পেলেন ‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড’

সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা তরুন যুবক জাহেদ আল-হাসান ১ম বারের মত পেলেন ‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড’।
 

২০ ডিসেম্বর শুক্রবার ঢাকার কেডিইবি ভবনে অনুষ্ঠিত হয় এ অ্যাওয়ার্ড প্রদান।

জানা যায়, তিনি গোয়ালাবাজার এর মরহুম মাওলানা মো.আব্দুল জলিল (রহ:) ছেলে জাহেদ আল হাসান। দেশের প্রযুক্তি খাতের অন্যতম সম্মানজনক ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড তার এই অর্জন ওসমানীনগরের এই প্রথমবার কেউ জাতীয়ভাবে সেরা ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি পেলেন।
 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা।

অতিথিদের মধ্যে ছিলেন- বাংলাদেশের শীর্ষ ফ্রিল্যান্সার ও ফাইভারের টপ রেটেড সেলার রাফায়াত রাকিব, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক ফারজুক আহমেদ, কোডম্যানবিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও মিনহাজুল আসিফ, ড্রিমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মাহাদির ইসলাম, প্রান্ত আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও তাসনিমুল হাসান, প্রখ্যাত উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার আলতামিস নাবিল। এছাড়াও আরও অনেক খ্যাতনামা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

জাহেদ বলেন, এই পুরস্কার শুধু আমার নয়, এটি পুরো ওসমানীনগরবাসীর। আমার পরিবার, টিম এবং সিলেটের জনগণের সমর্থন আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৯৫৩৯