প্রকাশিত: ০৮ মে, ২০২৫ ২২:০০ (রবিবার)
যে কারণে র‌্যাবের জালে সিলেটের মামুন

ছবি: সংগৃহীত

বয়স এখনো ১৮ হয়নি। কিন্তু তাহলে কি হবে, মাদক ব্যবসায় এখনই হাত পাকিয়ে বসেছে সিলেটের কোম্পানীগঞ্জের মামুন।

 

তবে বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে র‌্যাবের জালে ফেঁসে গেছে সে। ধরা পড়েছে দুই শতাধিক বোতল ফেন্সিডিলসহ।

 

মামুন হোসেন (১৭) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল গৌরীনগর গ্রামে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করে।

 

এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২৮৮ বোতল ফেন্সিডিল। পরে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাও দায়ের করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে