প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ২২:৩০ (বৃহস্পতিবার)
নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বসবাসরত বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৩জুলাই) নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই বনভোজন।

বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসারের পরিচালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপদেষ্ঠা ডা. জুনুন চৌধুরী।
 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বনভোজন উদযাপন কমিটির আহবায়ক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জোহায়েব চৌধুরী, সদস্য সচিব ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম, প্রধান সমন্বয়ক ও সংগঠনের সহ সভাপতি সৈয়দ এনাম আহমদ, যুগ্ম আহবায়ক শেরুজ্জামান শিরু, যুগ্ম সদস্য সচিব ফয়ছল আহমদ শিকদার।
 

এছাড়াও বক্তব্য রাখেন- বনভোজন উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক ও  সোসাইটির উপদেষ্টা নাজমুল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান শিকদার, মো. আব্দুল মতিন, শরিফুল খালিসদার, খন্দকার মুক্তার, সহ সভাপতি ফজির আহমদ আশরাফ, মো. তোফায়েল, সদস্য সারওয়ার চৌধুরী, ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহবাজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, আপ্যায়ন সম্পাদক মো. আব্দুল মালিক, সদস্য আলম খান, খন্দকার আহমদ আলী প্রমুখ।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টী বোর্ডের সদস্য আব্দুল হাসিম হাসনু, জালালাবাদ সোসাইটির জালালাবাদ সোসাইটির সভাপতি বদরুল খান, উপদেষ্টা,বদরুননাহার খান (মিতা ), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা কিনু চৌধুরী, স্টার্লিং ফার্মেসীর সত্বাধিকারী জাকির চৌধুরী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন, সিলেট এমসি ও গভ: কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি শফিক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বাংলাদেশী আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি সারওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, গোলাপগঞ্জ এসোসিয়েশনের সভাপতি এবাদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আজম আলী, সহ সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, সহ সভাপতি লিয়াকত আলী, কবির ফারুক, মাসুম আহমেদ, সাবেক সভাপতি সেবুল খান মাহবুব, দক্ষিণ সুরমা সমিতির সভাপতি শাহ কামাল উদ্দিন, শাহজাহান মিয়া, বিশিষ্ট সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন, ওসমানীনগর সমিতির সাবেক সভাপতি বশির উদ্দিন, সহ সভাপতি মালেক শেখ, সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলু, জুবায়ের চৌধুরী, জুয়েল আহমদ, আব্দুল জহির বেগ, ডা. শরীফ উদ্দিন, কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ জি এম জাহাঙ্গীর, সাইফুর খান হারুন, শোয়েব আহমেদ, মিজানুর রহমান মিজান, উত্তম বণিক, দুলাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, কমিউনিটিটি ব্যক্তিত্ব সৈয়দ এনামুল হক, মো. মাওলা মামুন, আরিফুর রহমান, নাঈমুল ইসলাম, আব্দুস সালাম, সামির পার্সিক, খালেদ আল মিরি, এনায়েত চৌধুরী প্রমুখ।
 

বনভোজনে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন ছিল সবার জন্য আনন্দের ও বিনোদনের জন্য বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রীয় সংগীত শিল্পী ক্রিস্টিলা খুইয়া ও আরিফুর রহমান। বার্ষিক বনভোজন নাচ-গান, খেলাধুলা, আর র‌্যাফেল ড্র- সব মিলিয়ে উৎসবমুখর ছিল এ আয়োজন। সকালে নাস্তা বিতরণের পর শুরু হয় ক্রীড়ানুষ্ঠান। ছোটদের, বড়দের দৌড় প্রতিযোগিতা ও ফল পরিবেশনায় আনন্দে ভরে ওঠে পরিবেশ।  দুপুরে বাহারি বাঙালি খাবার, পরে পিলো পাসিং ও ফুটবল খেলা জমে ওঠে।
 

শেষে নিউইয়র্কের স্বুনামধন্য শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন উপস্থিত সবাই।
 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি