প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ২০:১৭ (মঙ্গলবার)
লিপিবদ্ধ খাতা
সৃষ্টি করিয়াছো খোদা তুমি জিন ইনসান,
এ ধরায় আসিয়া করিবে তোমার গুনগান।
যত দিন আছে তাদের আয়ু এধরা,
লেখক লিখবে তাদের পরিক্ষার খাতা।
জন্ম থেকে মৃত্যু পযন্ত ভালো আর মন্দ যাহা, লিপিবদ্ধ করিবে দুই সদস্য পুলিশ তারা।
সময়ে সময়ে পৌছাবে ইহা বিচারকের হাতে,
কালের পরিবর্তনে আদালতের কাঠগড়ায় যখন,
উকিল মুক্তা ছাড়া হবে রায় তখন।
লিপিবদ্ধের খাতা যদি হয় কৃতকার্য,
পুরষ্কার পাবে তারা যাবে জান্নাতে।
অকৃতকার্য হও যদি লিপিবদ্ধের খাতায়,
পুরষ্কার পাবে না তারা যাবে জাহান্নামে।
আইটি ল্যাব সলিউশন্স লি.