স্কাবিস রোগ যা চুলকানি নামে পরিচিত একটি মারাত্মক ছোঁয়াচে চর্মরোগ। এর অন্যান্য স্থায়ী নাম গুলো হল খুসপাচরা , দাদ, বিখাউজ। Sarcoptes Scabiei নামক এক ধরনের পরজীবী অনুজীব চুলকানি রোগের জন্য দায়ী। স্পর্শের মাধ্যমে সাধারণত এ রোগ হয়। তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড়, গামছা, বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলে এ রোগ হতে পারে।
বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে এটি একটি জীবনুবাহিত রোগ।
এক্ষেত্রে শরীরে অসম্ভব রকম চুলকানি হতে দেখা যায় এবং রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে।
স্পর্শের মাধ্যমে সাধারণত এ রোগ ছড়ায়। তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড়, গামছা, বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলে এ রোগ হতে পারে।
লক্ষণ ও উপসর্গ ( Symtom & Sign)
সারা শরীর চুলকাতে পারে, তবে আঙ্গুলের ফাঁকে, নিতম্বে, যৌনাঙ্গে, হাতের তালুতে, কব্জিতে, বগল ও নাভি এবং কনুইয়ে চুলকানি শুরু হয় এবং পরে ও এ স্থানগুলোতেই সমস্যা বেশি থাকে।
চুলকানি রাতে বেশি অনুভূত হয়।
ছোট ছোট ফুসকুড়ি উঠে, যা খুব চুলকায় এবং তা থেকে পানির মতো তরল বের হতে পারে।
চুলকানির ফলে ক্ষত হতে পারে এবং সে ক্ষেত্রে ইনফেকশন ( Infection) হওয়ার ঝুঁকি দেখা দেয়।
প্রতিরোধ, Prevention
যেহেতু পরিবারের একজনের ফলে অন্যদের হওয়ার ঝুঁকি থাকে, তাই রোগির যে কোন ধরনের চুলকানি হলে তার বিছানা ও অন্যান্য ব্যবহৃত কাপড় আলাদা করতে হবে।
সুস্থ লোকদের সরাসরি রোগীর সংস্পর্শে না আসা উচিত।
চিকিৎসা, Treatment
প্রধান ও খুব কার্যকরী চিকিৎসা পরিস্কার পরিচ্ছন্ন থাকা | নিয়মিত রুগীর বিছানা চাদর, বালিশের কভার ও ব্যবহৃত অন্যান্য কাপড় গরম পানিতে ফুটিয়ে পরজীবী মুক্ত করতে হবে | রোগ সারার পরও রোগীর ব্যবহৃত জিনিসপত্র এভাবে পরিষ্কার করে নিতে হবে | প্রয়োজনে এ রোগের চিকিৎসা পরিবারের সবার একসঙ্গে নেওয়া যেতে পারে |
১.৫% পারমেত্রিন যা বাজারে পারমিন নামে পাওয়া যায় | যা গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে ভালোভাবে ব্যবহার করতে হবে (রাতে) | ৭ দিন পর আরো একবার একই নিয়মে রাতে ঔষধ ব্যবহার করতে হবে | পরদিন গোসল করতে হবে | তবে খেয়াল রাখতে হবে ওষুধ যেন শরীরে কমপক্ষে ১২ ঘন্টা থাকে |
২৫℅ বেঞ্জায়েল বেণজয়েট লোশন যা বাজারে এস কা বি উল লোশন নামে পাওয়া যায় | এই ওষুধ গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ব্যবহার করতে হবে | প্রতিদিন একবার পরপর তিনদিন | এই তিন দিন গোসল না করলে ভালো হয় | যদি গোসল করতে হয় তবে গোসলের পর ওষুধ মাখতে হবে |
চুলকানি কমানোর জন্য এন্ট্রি হিস্টামিন Fexofenadine (Fexo) , Cetirizine (Alatrol) জাতীয় ঔষধ খেতে হবে |
এন্টিবায়োটিক (Flucloxacilin) জাতীয় ওষুধ খেতে হবে |
প্রাকৃতিক চিকিৎসা | Natural Treatment
কমপক্ষে ১ থেকে ২ সপ্তাহ নিম পাতা সিদ্ধ করে কুসুম গরম পানি দিয়ে গোসল করুন |
নিম পাতা বেটে গায়ে লাগানো যেতে পারে |
রসুন সরিষার তেলের সাথে ভেজে খেতে হবে ও রসুন বাটা সরিষার তেলে গরম করে তা আক্রান্ত স্থানে ব্যবহার করা যেতে পারে |
কালো জিরার তেল শরীরে মাখতে পারেন , কালো জিরার ভর্তা বা তেল খাওয়া যেতে পারে |
লেখক: মনজুরুল মাআবুদ: মাস্টার্স অব পাবলিক হেলথ | MPH এস এম সি'র ব্লুস্টার স্বাস্থ্য সেবা দানকারি।
আইটি ল্যাব সলিউশন্স লি.