ব্রিটেনে দক্ষিণ এশিয়ান রন্ধনশৈলীর গৌরব বাড়িয়ে চলেছেন কারি কিং খ্যাত সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম। তাঁর অনবদ্য রান্নার কৌশল ও অনন্য স্বাদের কারণে তিনি প্রশংসা কুড়িয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্র নায়িকা সোনিয়া কাছ থেকে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের নর্থাম্পটনের ভুজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট আরামিনতাজে খেতে আসেন লন্ডনে স্থায়ী বাসিন্দা প্রয়াত সালমান শাহ’র সঙ্গে সুপারহিট ছবি ‘স্বপ্নের ঠিকানা ’ ছবিতে অভিনয়কারী চিত্র নায়িকা সোনিয়া।
তিনি সেলিব্রেটি শেফ শামীমের হাতের রান্না স্বাদ গ্রহণ করেন। খাবারের মান, স্বাদ এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরিবেশন দেখে মুগ্ধ হয়ে সালমান শাহর নায়িকা সোনিয়া বলেন সেলিব্রেটি শেফ “শামীমের রান্না এক কথায় শিল্পকর্ম। ব্রিটেনে এশিয়ান ফুড কালচারকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন তিনি।”
সোনিয়দ আরামিনতাজ রেস্টুরেন্টে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিরাজ ইসলাম রুফা মিয়া ও সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম।
সালমান শাহর নায়িকা সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম এর খাবার খেয়ে তার প্রসংশা করে বলেন, ফেভারিট রেস্টুরেন্ট আরামিনতাজ।আমি এ রেস্টুরেন্টে প্রথম খেতে আসি।সেলিব্রেটি শেফ শামীম এর
খাবার এক্সিলেন। তার হাতের রান্নার স্বাদ অসাধারণ। তাই সবাই আরামিনতাজ রেস্টুরেন্টে খেতে আসবেন।ভালো লাগবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, এহসানুল ইসলাম চৌধুরী শামীম এর বাংলাদেশের বাড়ি সিলেট নগরীর শিবগঞ্জ সাদার পাড়ায়।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.