প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ২১:৪১ (শুক্রবার)
সিলেটের বোলিং দাপট, নোয়াখালীর টার্গেট ১৪৪

ছবি: সিলেটভিউ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে চাপে ফেলে ১৪৩ রানে আটকে দিয়েছে সিলেট টাইটান্স। ফলে জয়ের জন্য সিলেটের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৪ রান।

 

টস জিতে আগে বোলিংয়ে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় সিলেট। মাত্র ৯ রানের মধ্যেই নোয়াখালীর তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। বোলারদের নিয়ন্ত্রিত লাইন–লেন্থে বিপর্যস্ত হয়ে পড়ে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ।

 

মাঝে মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক সৈকত আলী কিছুটা প্রতিরোধ গড়লেও সাইম আইয়ুবের আঘাতে ভাঙে সেই জুটি। পরে অঙ্কন ও জাকের আলী অনিক ষষ্ঠ উইকেটে ৫০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ৪৬ বলে হাফ সেঞ্চুরি করেন অঙ্কন, জাকের করেন ১৭ বলে ২৯ রান।

 

শেষদিকে খালেদ আহমেদ ২৩ রানে ৪ উইকেট নিয়ে নোয়াখালীর ইনিংস গুটিয়ে দেন। ২০ ওভার শেষে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৩ রান।


সিলেটভিউ২৪ডটকম /এহিয়া/ইকে