সিলেটে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে স্থগিত হয়েছে ৩ প্রার্থীর মনোনয়ন। তারা সিলেট-১, সিলেট-২ ও সিলেট-৬ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
শনিবার (৩ জানুয়ারি) বিকালে সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এসব তথ্য জানান।
তিনি জানান, সিলেটের ৬টি আসনে যেসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মধ্যে বাছাইকালে বিভিন্ন কারণে ৫ জনের মনোনয়নপত্র স্থগিত হয়েছে।
এরমধ্যে তিনজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে। তারা তিনজনই যুক্তরাজ্যের নাগরিক ছিলেন।
প্রার্থীরা হলেন সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী মো. এহতেশামুল হক, সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক, সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. জাহিদুর রহমান।
তারা তাদের নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারায় এই স্থগিতাদেশ।
রবিবারের (৪ জানুয়ারি) মধ্যে তারা যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের ডকুমেন্ট জমা দিলেন রিটানির্ং কর্মকর্তা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
সিলেটভিউ২৪ডটকম/ ইকে/ এসডি-৩৯
আইটি ল্যাব সলিউশন্স লি.