প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬ ১৭:৩০ (রবিবার)
অস্ট্রেলিয়া পবিত্র শবে মেরাজ পালিত

আল্লাহর নৈকট্যলাভের চেষ্টা ও পাপ থেকে মুক্তির আশায় ইবাদত-বন্দেগির মধ্য শুক্রবার দিবাগত রাতে অস্ট্রেলিয়া পালিত হয়েছে পবিত্র শবে মেরাজ।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন। ইসলামে শবে মেরাজের বিশেষ গুরুত্ব আছে। এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য  ফরজ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। এজন্য মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির আাশায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে, বাড়িতে কোরানখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করেন।

উল্লেখ্য, আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। হজরত মুহাম্মদ (দ.)-এর নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (দ.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।জেরুজালেমে অবস্থিত ‘বায়তুল মুকাদ্দাস’ বা আল-আকসা মসজিদে নবীদের জামায়াতে ইমামতি করেন।হিজরী সনের ২৬ রজব এ দিবসটি পালিত হয়ে থাকে।

এ মহান রাতে দাওয়াতে ইসলামী অস্ট্রেলিয়া সিডনি শাখার পক্ষ থেকে অবার্ন ইয়ুথ সেন্টারে রাতভর ওয়াজ, কুরআন তেলাওয়াত-জিকির-আজকার নফল এবাদত বন্দেগী, লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ,মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া উপস্থিত ছিলেন- মাওলানা রেজা আত্বরী, মাওলানা উমারি মীর রেজা মেমন আত্বরী, হাফিজ মাওলানা আজিজুর রহমান আত্বরী,মোহাম্মদ গয়াজ আত্বরী,মোহাম্মদ হাসিব আত্বরী,মোহাম্মদ নাদিম আত্বরী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ আত্বরী।

দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/এসডি-০৩