বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিবাহ সূত্র ধরেই তিনি সিলেটের জামাই। তাঁর শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমার সিলামের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি। ইতোমধ্যে নিজেও সিলেটকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন। ২০ বছর পর শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান এজন্য শ্বশুরালয়ে চলছে উৎসবের আমেজ। পুরো বাড়িটি সাজিয়ে তুলা হয়েছে মেয়ের জামাইকে বরণ করে নেয়ার জন্য। গত কয়েকদিনের প্রস্তুতি শেষে বাড়িটি যেন এখন অতিথিদের অপেক্ষায় রয়েছে।
তারেক রহমানের সাথে এবার সিলেট সফরে আসতে পারেন সিলেটের মেয়ে ডা. জুবাইদা রহমান ও তাদের মেয়ে জাইমা রহমান। তাদেরকে এক পলক দেখার জন্য ইতোমধ্যে বাড়িতে আসতে শুরু করেছেন অতিথিরা। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে এমন পরিবেশে দেখা গেছে জুবাইদা রহমানদের বাড়িতে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিলাম এলাকায়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, ২০০৪ সালের পর ২১ বছর পর দ্বিতীয়বারের মতো তারেক রহমান শ্বশুরবাড়িতে যাবেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবেন রাজা বলেন, তারেক রহমান একদিকে আমাদের দলের নেতা। সেই সাথে তিনি সিলেটের মেয়ের জামাই, আমাদের দুলাভাই। তার আগমনে বর্ণিল হয়ে উঠেছে সিলাম। সেই সাথে মেয়ের জামাইকে এক পলক দেখার জন্য অতিথিরাও আসতে শুরু করেছেন।
বাড়িটি ঘুরে দেখা যায়, বাড়ির সড়কের সামনে তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি সম্বলিত গেইট স্থাপন করা হয়েছে। একই সাথে বাড়ির প্রবেশদ্বারে সারি সারি গাছে সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়া হয়েছে রং। সেই সাথে বাড়ির প্রধান গেইটটিতেও লেগেছে রংয়ের আচল। দেয়া হয়েছে লাল রং। সব কিছু আয়োজন মেয়ের জামাইয়ের জন্য।
জানা যায়, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.