প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ১০:২৫ (শনিবার)
বইমেলায় এসেছে আহবাব চৌধুরীর নতুন বই ‘সবার আগে দেশ’

এবারের একুশে বইমেলায় এসেছে লেখক আহবাব চৌধুরী খোকনের নতুন বই ‘সবার আগে দেশ’।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী কলামিস্ট ও রাজনীতিবিদ আহবাব চৌধুরীর এটি ষষ্ট বই ।

আহবাব চৌধুরী দেশ ও প্রবাসের সংবাদপত্রে নিয়মিত লিখতে স্বাচ্ছন্দ অনুভব করেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত লেখারই বাছাইকৃত সংকলন সবার আগে দেশ। বইটিতে ভুমিকা লিখেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী। প্রচ্ছদ এঁকেছেন আল নোমান। প্রকাশ করেছে বুনন প্রকাশন সিলেট ।

বইটি একুশে বইমেলার ৮৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে । তাছাড়া অনলাইন পরিবেশক রকমারী ডটকম, নিউইয়র্কের মুক্তধারা ও সিলেটের অভিজাত সকল লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে ।

লেখক এবারের বইটি উৎসর্গ করেছেন মানুষ গড়ার কারিগর বড়বোন আবেদা চৌধুরীকে । বইটিতে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ৩৫টি নিবন্ধ রয়েছে । বইটি পাঠকদের পড়ার খোরাক যোগাবে এমনটি প্রত্যাশা করা যায় ।

সিলেটভিউ২৪ডটকম/এসবিআর/পিডি