প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৪:৫৭ (শনিবার)
ঈদ খুশিতেও প্রবাসীদের চাপা কষ্ট

ইদ্রিছ আলী অস্ট্রেলিয়া থেকে :: ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।এ কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। দেশে ঈদ করা আর প্রবাসে ঈদ করা তফাতটা অনেক।

দেশের ঈদ মানেই এক অন্যরকম আবেগ, ভালোবাসা আর উৎসবের আমেজ। দেশেই মানুষ কর্মস্থল থেকে ছুটি নিয়ে ছুটে যায় নিজের বাড়িতে ও পরিবারের কাছে।

ফজরের আজানের পর দল বেঁধে ছোটাছুটি করে গোসল করে নতুন জামা-কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া প্রবাসীদের জন্য যেন শুধুই স্মৃতি। কিন্তু প্রবাসীদের ঈদ কাটে, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব থেকে হাজারো মাইল দূরে। তাইতো প্রবাসের ঈদ ভিন্ন।

অনেক সময় দেখা যায়, প্রবাসীরা ঈদের আগে ছুটি নেওয়ার আশায় থাকেন, যেন ঈদ দেশে গিয়ে পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেন। কিন্তু শেষ মুহূর্তে বিভিন্ন কারণে সেই স্বপ্ন পূরণ হয় না। কাজের চাপ, ছুটি না পাওয়া, কিংবা বিমান টিকিটের দাম বেশি এসব কারণে  হয়তো অনেকেরই দেশে ফেরা সম্ভব হয় না। ফলে তারা ঈদের সেই আনন্দ উপভোগ করতে পারেন না এবং এক ধরনের কষ্ট নিয়েই  বিদেশে ঈদ উদযাপন করতে হয়।

ঈদের নামাজ আদায় করে কেউ কেউ বাসায় না গিয়ে কাজের গেছেন। আবার কেউ কেউ বাসা গিয়ে সেমাই, মিস্ট, পিঠাসহ নানা ধরনের খাবার পরিবেশন ও খাইতে দেখা গেছে।

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পড়তে আসা শিক্ষাথী আশিক বলেন,
ঈদের দিনও আমার ক্লাস আছে। ঈদের নামাজ আদায় করে ক্লাসে চলে যান। ক্লাসের শেষে করে বন্ধুর বাসায় এসেছি। এভাবেই চলছে আমাদের ঈদ আনন্দ!।
 
লেখাপড়ার সুবাধে অস্ট্রেলিয়া সিডনি থেকে বসবাস কারী অমিত বলেন, পরিবার ছাড়া বিদেশে ঈদ করা কষ্টের। কী আর করা।পরিবারের সদস্যরা দেশে থাকলেও প্রবাসে পরিচিতজন ও বন্ধুদের সাথে হয়েছে ঈদ উদযাপন।

অস্ট্রেলিয়া বসবাসরত মোহাম্মদ আলী বলেন, ঈদের দিন যেন কাটে না।পরিবারের সবার কথা মনে পরে। বাবা মা সাথে নেই। তাদের সাথে  ঈদ করতে পারি নাই। বাবা মায়ের সাথে ঈদ করেছি ৩০ বছর।কিন্তু  ৪ বছর ধরে তাদের সাথে ঈদ করতে পারছি অনেক কষ্ট লাগের।

মুসলিম বিশ্বের এই সর্ববৃহৎ ঈদ উৎসবকে নিজেদের মত করে উদযাপন করতে ঈদ আনন্দ ভাগাভাগি করি ।একত্রে ঈদের নামাজে অংশ নেওয়া হতে খাবারের আয়োজন ও আড্ডা এবং ঘুরাঘুরির মাধ্যমে।
 


সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/এসডি-০১