প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৬:৪৬ (বৃহস্পতিবার)
সিলেট র‌্যাবের জালে ‌‘টাইগার জামাল’

সংগৃহিত

সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি এবং অপরাধ চক্রের অন্যতম হোতা জামাল ওরফে টাইগার জামালকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

সোমবার (২০এপ্রিল) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (রবিবার দিবাগত) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

টাইগার জামাল কোতোয়ালী থানাধীন মজুমদারপাড়া এলাকার জাহের আলীর ছেলে।

 

তিনি কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও অন্তত ৯টি মামলা রয়েছে।

 

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম র্কমর্কতা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/সামি/ইকে