সংগৃহিত
বাচ্চু মিয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শহিদুল ইসলাম।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত দেড়টার দিকে (সোমবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মেরাশানী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-১৪ ময়মনসিংস সদর কোম্পানীর একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।
শহিদুল ইসলাম নেত্রকোনার মদন থানার মাখনা এলাকার মৃত ইসমাইল ইসলামের ছেলে।
জানা যায়, নেত্রকোনার মদন থানার নায়েকপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু মিয়া (৬৫) একজন বর্গাচাষী ছিলেন। প্রতিবেশী বিবাদীরা গরু দিয়ে প্রায়ই তার ক্ষেতের ফসল নষ্ট করা করতেন। তারই জের ধরে গত ২৬ মার্চ বিকালে উভয়পক্ষের সংঘর্ষে রক্তাক্ত জখম ও ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় বাচ্চু মিয়ার ছেলে বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের (নং ১৫/২৮/৩/২৬) করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শহিদুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.