প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১১:২৯ (বৃহস্পতিবার)
সিলেটে পিতা-পুত্রের ম দে র ব্যবসা, অবশেষে র‌্যাবের কব্জায়

সিলেটে পিতা-পুত্রের মাদক ব্যবসায় হানা দিয়েছে র‌্যাব। এসময় প্লাস্টিকের বস্তা থেকে ৭১ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সিলেটের গোয়াইনঘাট থানাধীন শালুটিকর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


বুধবার (২২ এপ্রিল) সকালে এসব তথ্য জানায় র‌্যাব। গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।


গ্রেফতারকৃতরা হচ্ছে, বিমানবন্দর থানাধীন কালাগুল সাহেব বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে রাজা মিয়া (২৫)  ও মৃত মাসুক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৩)।


র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

 

সিলেটভিউ২৪ডটকম/পিটি