সিলেট মহানগর বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় চকলেটসহ ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২ নারী চোরাকারবারিও রয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বিমানবন্দর থানা পুলিশ তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এরআগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিমানবন্দর থানাধীন বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-৫৭৯১) তল্লাশি চালিয়ে ৮৭৭ পিস ভারতীয় কিটকেট চকলেট ও ১৭ প্যাকেট ব্যানজো কোকো চকলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য-৬৯ হাজার ৬২০ টাকা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আর্দিপাড়া, মুন্সিরহাটি এলাকার নুরুল আমিনের স্ত্রী ইয়াছমিন (৪৭), সিলেটের গোয়াইনঘাটের পাথরটিলা মামার বাজার এলাকার আজমের স্ত্রী শাহনাজ (৪৯) ও গোয়াইনঘাটের কচুয়ারপাড়, দাড়িয়াকান্দি এলাকার শাহাব উদ্দিনের ছেলে মিলাদ আহমদ (২৩)।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.