প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৬:০১ (বৃহস্পতিবার)
সিলেটের আল্লাহরদান ভেরাইটিজ স্টোরের পাশ থেকে দুই নারীসহ আ ট ক মিলাদ

সংগৃহিত

সিলেটের আল্লাহরদান ভেরাইটিজ স্টোরের পাশ থেকে দুই নারীসহ মিলাদ নামের এক যুবক কে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে ভারতীয় পণ্যের বড় চালান জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এয়ারপোর্ট থানাপুলিশ।

 

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মুন্সিরহাটি আর্দিপাড়া গ্রামের নুরুল  আমীনের ছেলে স্ত্রী  ইয়াছমিন (৪৭), সিলেটের গোয়াইনঘাট থানার পাথরটিলা মামার বাজারের মো. আজমের স্ত্রী শাহনাজ (৪৯) ও একই থানার দাড়িয়াকান্দি কচুয়ারপাড় এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে মিলাদ আহমদ (২৩)।

 

এসময় তাদের হেফাজত থেকে ৬৯ হাজার ৬২০ টাকা দামের ১৭ প্যাাকেট নেসলে কিটক্যাট ও বেঞ্জো কোকা চকোলেট জব্দ করা হয়েছে।

 

একই সাথে এসব পণ্য বহনের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাও (রেজিঃ নং-সিলেট-থ-১১-৫৭৯১) পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে