প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ২১:০৫ (বৃহস্পতিবার)
সংগৃহিত
সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এ দায়িত্বটি দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
উল্লেখ্য, এর আগে সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন খান মোহাম্মদ রেজা-উন-নবি। তাকে সম্প্রতি ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.