সিলেটের লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার উপদেষ্টা মাস্টার মো. আব্দুল করিমের সাহেবের সন্তান, কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সাধারণ সম্পাদক এবং ঢাকা পোস্টের ফ্রান্স প্রতিনিধি মুহাম্মদ নজমুল হকের আগমন উপলক্ষে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বাদ এশা সিলেট নগরের পাঠানটুলাস্থ জায়ান কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামিল আহমদ, মাদরাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ তালিমুল ইসলাম, সদস্য কারী এম শামসুদ্দিন, আমন্ত্রিত অতিথি মুহাম্মদ নজমুল হক ও কারী মুহাম্মদ এমদাদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মামুনুর রশীদ, হাফিজ মো. আখতার হোসেন, হাফিজ মাওলানা কুতুব উদ্দিন, হাফিজ রাশেদুজ্জামান রকীব, কারী মাহবুবুর রহমান বুলবুল ও মোহাম্মদ নূর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাহফিলে খতমে কুরআন, মিলাদ পাঠ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/নজমুল/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.