ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন আগামীকাল ৭ মে বৃহস্পতিবার। সারাদেশে এ নির্বাচন অনেকটা উত্তাপহীন থাকলেও বাংলাদেশী অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের নির্বাচন রীতিমত জমজমাট। প্রার্থীরা প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন।
বর্তমান মেয়র এসপায়ার পার্টির লুৎফুর রহমানসহ মোট ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে আলোচিত বিষয় হলো বাংলাদেশী বংশোদ্ভূত চারজন প্রার্থী মেয়রের চেয়ারটি দখলে নিতে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত এ চার প্রার্থী হলেন- এসপায়ার পার্টির বর্তমান মেয়র লুৎফুর রহমান, লেবার পার্টির কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার
হ্যামলেটস ইনডিপেনডেন্টস পার্টির প্রার্থী জামি আলী ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টির (লিব ডেমস) মোহাম্মদ আবদুল হান্নান।
এ ছাড়াও কনজারভেটিভ পার্টির ডমিনিক নোলান, গ্রিন পার্টির হীরা খান, ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড স্যোশালিস্ট কোয়ালিশনের হুগো পিয়েরে, রিফর্ম ইউকের জন বোলার্ড ও স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান মেয়র লুতফুর রহমান ও লেবার প্রার্থী সিরাজুল ইসলামের মধ্যে। আর এ নির্বাচনে কাউন্সিলার পদে লড়ছেন তিন শতাধিক প্রার্থী।
বর্তমান মেয়র লুৎফুর রহমান আবার ও জয়লাভ করে চমক দেখাবেন বলে অনেকে মনে করছেন তিনি ও আশাবাদী এবার জয় লাভ করবেন।
অপরদিকে লেবার পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম নির্বাচনে বিজয়ী হতে বেশ আশাবাদী।
নির্বাচনে নতুন প্রার্থী টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির জামি আলী। পুরো নাম ব্যারিস্টার সৈয়দ আফজাল জামি। শক্তিশালী কাউন্সিলর টিম নিয়ে মাঠে নেমেছেন জামি আলী। সাথে রয়েছেন এসপায়ার পার্টি থেকে পদত্যাগী ক'জন কাউন্সিলরও। নির্বাচনে বিজয়ের ব্যাপারে তারা অনেক আশাবাদী বলে মনে করেন।
আর কনজারভেটিভ, লিবডেম, গ্রীন পার্টি'র নিজস্ব ভোট প্রাপ্তি ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার মতো শক্তি নেই। বিগত নির্বাচনগুলোতে তার প্রতিফলন দেখা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.