৭ মে অনুষ্ঠিত ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন পরবর্তী সময়ে Tower Hamlets Labour Group-এর নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে গ্রুপের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলার আবদাল উল্লাহ।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাউন্সিলার ডেভিড এডগার। গ্রুপ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন কাউন্সিলার ভিক্টোরিয়া লাপটন।
এছাড়া, হুইপ হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলার শুভ হোসেন এবং যোগাযোগ বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কাউন্সিলার আমিনা আলী।
দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লেবার গ্রুপ আগামী দিনে আরও শক্তিশালী, সংগঠিত ও জনমুখী ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দল আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.