লন্ডনের ঐতিহাসিক -এ অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী রাজকীয় গার্ডেন পার্টি। King Charles III-এর বিশেষ আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শহরের মেয়র, কমিউনিটি প্রতিনিধি এবং প্রায় তিন হাজার আমন্ত্রিত অতিথি অংশ নেন।
প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই গার্ডেন পার্টিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল আনন্দ ও গর্বের অনুভূতি। ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে পুরো প্রাসাদ এলাকায় ছিল উৎসবের আমেজ।
বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চলা অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল চা, কফি, কেক, বিস্কুটসহ নানা ধরনের আপ্যায়নের ব্যবস্থা। রাজকীয় পরিবেশে অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
ব্রিটিশ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও আড়ম্বরপূর্ণ। ঐতিহ্য, সৌন্দর্য ও সৌহার্দ্যের মেলবন্ধনে আয়োজিত এই গার্ডেন পার্টি আবারও তুলে ধরেছে ব্রিটিশ রাজপরিবারের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও আতিথেয়তার অনন্য দৃষ্টান্ত।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.