যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের মাইলএন্ডে বসেছিল এক ব্যতিক্রমধর্মী চারা মেলা।
রবিবার অনুষ্ঠিত এ মেলায় লাউ,নাগা মরিচ, বেগুন, টমেটো, পান পাতাসহ বিভিন্ন ধরনের সবজির চারার সমাহার দেখতে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিসহ নানা কমিউনিটির শৌখিন বাগানপ্রেমীরা। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মানুষের ঢল নামে পুরো মেলা প্রাঙ্গণে।
আয়োজকরা জানান, কয়েক হাজার বিভিন্ন জাতের চারা বিক্রি হয়েছে এ আয়োজনে। বিশেষ করে লাউ ও নাগা মরিচের চারার প্রতি ছিল ক্রেতাদের ব্যাপক আগ্রহ।
“আইডিয়াল গ্রিন সিলেট”-এর উদ্যোগে আয়োজিত এ মেলা প্রবাসীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
যুক্তরাজ্যে সামারের এ সময়ে অনেকেই নিজেদের বাড়ির পিছনের বাগানে দেশীয় সবজি চাষ করে থাকেন। আর সেই আগ্রহ থেকেই এমন চারা মেলায় অংশ নেন শত শত বাগানপ্রেমী।
প্রবাসে থেকেও দেশীয় শাক-সবজি আর সবুজের প্রতি ভালোবাসা- এ যেন শেকড়ের টানকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.