বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুয়েত সিটির একটি হোটেলে কুয়েত বৃহত্তর চট্টগ্রাম প্রবাসীদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফয়েজ কামালের সভাপতিত্বে ও নুরউদ্দিনের সঞ্চালনায় টেলিযোগে স্মরণ সভায় সাবেক সংসদ সদস্যরা ৭১ এ স্বাধীনতা মুক্তিযুদ্ধের মরহুমের অবদান এবং চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে ভূমিকা।
মিরসরাইয়ে ইকোনমিক জোন প্রতিষ্ঠা ইত্যাদি তুলে ধরেন উপস্থিত বক্তারা এ সময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ আবুল কালাম, রহিম উদ্দিন ভূইয়া, মূরাদুল হক চৌধুরী মুরাদ, মো. সামসু হক মোহাম্মদ কামাল হোসেনসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কুয়েত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১৩ মে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-২১
আইটি ল্যাব সলিউশন্স লি.