প্রকাশিত: ২৯ মে, ২০২৬ ১৭:৪৪ (শনিবার)
প্রবাসের ঈদ ভিন্ন

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।পরিবারের সবার সাথে ঈদ করার মজাই আলাদা।কিন্তু প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া যায় না।দেশে ঈদ করা আর প্রবাসে ঈদ করা তফাতটা অনেক। দেশের ঈদ আনন্দ আর প্রবাসের ঈদ অনেকটাই ভিন্ন ধরনের।

অনেক সময় দেখা যায়, প্রবাসীরা ঈদের আগে ছুটি নেওয়ার আশায় থাকেন, যেন ঈদ দেশে গিয়ে পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেন। কিন্তু শেষ মুহূর্তে বিভিন্ন কারণে সেই স্বপ্ন পূরণ হয় না। কাজের চাপ, কলেজ থেকে ছুটি না পাওয়া।এসব কারণে হয়তো অনেকেরই দেশে ফেরা সম্ভব হয় না। ফলে তারা ঈদের সেই আনন্দ উপভোগ করতে পারেন না এবং এক ধরনের কষ্ট নিয়েই বিদেশে ঈদ উদযাপন করতে হয়।

দেশের ঈদ মানেই এক অন্যরকম আবেগ, ভালোবাসা আর উৎসবের আমেজ। দেশেই মানুষ কর্মস্থল থেকে ছুটি নিয়ে ছুটে যায় নিজের বাড়িতে ও পরিবারের কাছে।

ফজরের আজানের পর দল বেঁধে ছোটাছুটি করে গোসল করে নতুন জামা-কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া প্রবাসীদের জন্য যেন শুধুই স্মৃতি। কিন্তু প্রবাসীদের ঈদ কাটে, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব থেকে হাজারো মাইল দূরে। তাইতো প্রবাসের ঈদ ভিন্ন।

অস্ট্রেলিয়া বসবাসরত শিক্ষাথী কামরুল হাসান বলেন, ঈদের দিন যেন কাটে না। পরিবারের সবার কথা মনে পরে। বাবা মা সাথে নেই। তাদের সাথে ঈদ করতে পারি নাই। তাদের সাথে ঈদ করতে পারছি না অনেক কষ্ট লাগের।
পরিবারের সদস্যরা দেশে থাকলেও প্রবাসে পরিচিতজন ও বন্ধুদের সাথে হয়েছে ঈদ উদযাপন।

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পড়তে আসা শিক্ষাথী মিনহাজুল আবেদিন রাজিব জানান, ঈদের নামাজ আদায় করে বন্ধুর বাসায় এসেছি। বন্ধুর বাসা থেকে কাজে চলে গেছি ।এভাবেই চলছে আমাদের ঈদ আনন্দ!।

অস্ট্রেলিয়া বসবাসরত ইকবাল হোসেন বলেন ,দেশের ঈদ আনন্দ প্রবাসীরা কি রকম মিস করে তা দেশের মানুষ কোন সময়ে অনুভব করতে পারবেনা, বা বুঝতে চায় ও না!

তাই নিজেদের মত করে ঈদ আনন্দ ভাগাভাগি করি ।একত্রে ঈদের নামাজে অংশ নেওয়া হতে খাবারের আয়োজন ও আড্ডা এবং ঘুরাঘুরির মাধ্যমে।

 


সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/এসডি-১০