বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (২৯ মে) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. রাকিব হাওলাদার (২৪), জয়ন্ত চট্টপাধ্যায় (২৫), মো. সাজিদ (২১), মো. শুভ (২০), মো. রাফি আলম (২০), মো. সাকিবুর রহমান তানিম (২২), মো. অপু সরদার (২৬), মইন খান রাফি (২০), শিহাব চৌধুরী (২০), মো. শাকিল হাওলাদার (২২) ও রাইয়ান আল মুইজ (২১)। রাতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, নগরীর চারটি স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করা হয়। পরে রাতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.