প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ১৮:৩৪ (শুক্রবার)
আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। 

 

সভায় প্রধান অতিথি ড. জি. এম. সরফরাজ আজমিরীগঞ্জ উপজেলার নদী ভাঙ্গনসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলের সাথে আলোচনা করেন। 

 

মতবিনিময় সভা অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. জসিম উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আকবর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.রুহুল আমিন প্রমুখ।এছাড়াও মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এনামুল/ এহিয়া