মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী মো. আবু শহিদ (৪২), নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি সদর উপজেলার বালিকান্দি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
বৃহস্পতিবার (০৪ জুন) বিকালে সদর মডেল থানার একটি টিম উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায় গত ০১ জুন ২০২৬ তারিখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী এবং তাদের নেতৃত্ব, নির্দেশনা ও অর্থায়নকারীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় কর্মরত এসআই শিপু কুমার দাস বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
এ পর্যন্ত উক্ত মামলায় মোট ৩ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.