প্রকাশিত: ০৫ জুন, ২০২৬ ১২:১৪ (শুক্রবার)
সিলেটে যে কারণে জামায়াত নেতার দুঃখ প্রকাশ

সিলেটে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সমাবেশে দেয়া বক্ত্যেবের জন্য দুঃখ প্রকাশ করেন।

তিনি ফেসবুকে দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, বৃহস্পতিবার (৪ জুন) সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জ্বালানি তেল, গ্যাম ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষায় একটি শব্দ মোটেই ঠিক হয়নি। 

আমার শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

সমাবেশে দেয়া তার বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজনরা নানা ধরণের মন্তব্য করেন। অনেকেই লিখেন একজন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য কোনভাবেই আশা করা যায়না।

সিলেটভিউ২৪ডটকম/পিটি