প্রকাশিত: ০৫ জুন, ২০২৬ ১৬:৪৪ (শুক্রবার)
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গল বৃক্ষরোপন কর্মসূচি পালিত

‘জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকালে শ্রীমঙ্গল উপজেলায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনটি জারুল, কৃষ্ণচূড়া, সোনালো বৃক্ষসহ নানা জাতের ফলের গাছ রোপণের উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, এম এ করিমসহ আরো অনেকে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-০৪