ছবি: ফাইল ছবি।
সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালক ও যানবাহনের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে মামলা ও আটকসহ দুই ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
শুক্রবার (৫ জুন) সকাল ৮টার পূর্ববর্তী ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এসএমপির ট্রাফিক বিভাগ।
পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) সকাল ৮টার পূর্ববর্তী ৩২ ঘণ্টায় এসএমপির ট্রাফিক বিভাগ গুরুত্বপূর্ণ স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। এসময় মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন ধরনের ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে ৬৮টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়। সর্বমোট অভিযান চলাকালে মোট ১৩১টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, ‘মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল চালক ও পথচারীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.