প্রকাশিত: ০৫ জুন, ২০২৬ ২২:২২ (শনিবার)
সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতার উদ্বোধন

ছবি: সংগৃহিত

সিলেট ও অন্যান্য জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক  ক্যারম টুর্ণামেন্ট- ২০২৬ আসরের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (৫ জুন) বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে অতিরিক্ত  জেলা প্রশাসক  (আইসিটি)  মো. মাসুদ রানা এ প্রতিযোগিতার  উদ্বোধন করেন।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  আমাদের গ্রামীন জনপদের অন্যতম জনপ্রিয় খেলার একটি হচ্ছ ক্যারম। দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশে ক্যারম খেলার জনপ্রিয়তা রয়েছে। আমাদের সবার উচিত খেলোয়াড়দের জন্য বেশি করে খেলার আয়োজন করা। জেলা প্রশাসেনর পক্ষ থেকে খেলাধুলার প্রসানমর ঘটাতে একটি বার্ষিক ক্যালেন্ডার গ্রহণ করা হয়েছে যাতে করে খেলোয়াড়রা নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাধুলায় অংশ গ্রহন করতে পারে এবং জানতে পারে কোন সময় কোন খেলার প্রতিযোগিতা রয়েছে।

 

আয়োজন কমিটির প্রতি ধন্যবাত জ্ঞাপন করে তিনি বলেন,  সিলেট সহ দেশের অন্যান্য জেলার খেলোয়াড়দের জন্য এই আয়োজন খেলোয়াড়দের আরো বড় পরিসরে এগিয়ে যেতে সহায়তা করবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা এবং সিলেট ক্যারম এসোসিয়েশন এর আয়োজনে প্রতিযোগিতায় মোট ৮৮জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন। যেখানে ৯ জন নারী খেলোয়াড়ও রয়েছেন।

 

জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বিপুল চন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান, সিলেট ক্যারম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ হাসান, সিলেট ক্যারম অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রভাষক নূরে কামাল ও নামজুল হোসেন সুমন, ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী সৈয়দ মতিন মিয়াসহ জাতীয় ক্যারম প্রতিযোগিতা জয়ী খেলোয়াড়বৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে